সম্মাননা নিলেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা
রুনা লায়লা

‘ইন্সপায়ারিং উইমেন ক্রিয়েটিভিটি এন্ট্রাপ্রেনিউরশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ অনুষ্ঠান থেকে সম্মাননা গ্রহণ করেছেন রুনা লায়লা। উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পীকে বাংলাদেশ, উপমহাদেশ ও বিশ্বসংগীতে অবদান এবং সাংস্কৃতিক কার্যক্রম ও নারী উন্নয়নে ভূমিকা রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজার ওই অনুষ্ঠানে রুনা লায়লা ছিলেন বিশেষ অতিথি। যুক্তরাষ্ট্রের বারিনো ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠান থেকে সম্মাননা পেয়ে গর্বিত রুনা লায়লা। গতকাল শনিবার সকালে সম্মাননা গ্রহণের অনুভূতি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি আমার এবং আমার দেশের জন্যও সম্মানের।’ রুনা লায়লা বলেন, ‘যেকোনো সম্মাননা আমার কাছে আলাদা গুরুত্ব বহন করে। আমার দেশের সংগীতের মানুষদের জন্য এ অর্জন আরও বেশি আনন্দের।’

৫০ বছরের বেশি সময় ধরে গান করছেন রুনা লায়লা। সে জন্য পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। কাজ করছেন সার্কের শুভেচ্ছাদূত হিসেবে। রুনা লায়লা মনে করেন, গানের মাধ্যমে তিনি সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। গানের বাইরে যতটা সময় পান, সমাজের জন্য কিছু করার চেষ্টা করেন তিনি।