সরে দাঁড়ালেন ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতির পদ থেকে অব্যাহতি নিলেন সংগীতশিল্পী ন্যান্সি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। কেন এই সরে যাওয়া?
ন্যান্সির কৈফিয়ত, ‘জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতির পদটি পাওয়ার পর অনেকেই বলতে শুরু করেন, আমি নাকি দলীয় প্রভাব খাটিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি। কথাগুলো শোনার পর খারাপ লাগছিল। আমার সংগীতের ক্যারিয়ার নিয়ে কারও সঙ্গে কোনো আপস করিনি। কোনো ধরনের সুবিধা নেওয়ার প্রশ্নই আসতে পারে না। নিজের ইচ্ছায় আমি জাসাসের পদ থেকে সরে দাঁড়িয়েছি। পদে না থেকেও সারা জীবন কীভাবে বিএনপিতে থাকা যায়, সেটাই আমি প্রমাণ করব।’
অব্যাহতি নেওয়ার পর এখন ন্যান্সি পুরোপুরি মন দিয়েছেন গানে। নিয়মিত মহড়া আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে তাঁর। বললেন, ‘আমি এখন পুরোপুরিভাবে গান নিয়ে ভাবছি। গানই আমাকে ন্যান্সি বানিয়েছে। শ্রোতাদের কীভাবে চমত্কার গান উপহার দেওয়া যায়, এখন সেটাই ভাবছি। সঙ্গে আছে স্টেজ শোর ব্যস্ততা।’