সাদা ঘোড়ায় চেপে মঞ্চে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এভাবেই সাদা ঘোড়ায় চেপে হাজির হন লেডি গাগা
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এভাবেই সাদা ঘোড়ায় চেপে হাজির হন লেডি গাগা

অদ্ভুত আর বিচিত্র নানান সব কাণ্ড ঘটিয়ে এখন পর্যন্ত বহুবার খবরের শিরোনাম হয়েছেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। সম্প্রতি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাদা ঘোড়ায় চেপে হাজির হয়েছিলেন তিনি। অবশ্য এটি সত্যিকারের ঘোড়া ছিল না। পাপেট ঘোড়ার পিঠে চেপে অনুষ্ঠান এসেছিলেন লেডি গাগা। 

লস অ্যাঞ্জেলেসের নোকিয়া থিয়েটারে গত রোববার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাগার ব্যতিক্রমী প্রবেশ সবার নজর কাড়ে। বিশাল সাদা ঘোড়ার পিঠে চেপে লাল গালিচায় হাঁটতে দেখা যায় তাঁকে। পাপেট ঘোড়াটির আড়ালে থেকে সেটি চালিয়েছেন দুজন মানুষ। সাদা ঘোড়ার পিঠে বসে আলোকচিত্রীদের ছবি তোলারও সুযোগ করে দিয়েছেন লেডি গাগা। এক খবরে এ তথ্য জানিয়েছে হলিউডরিপোর্টার ডটকম।
বরাবরই ব্যতিক্রমী পোশাক ও মঞ্চ পরিবেশনা নিয়ে হাজির হতে দেখা গেছে লেডি গাগাকে। গত আগস্ট মাসে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘অ্যাপ্লস’ গানের সঙ্গে মঞ্চ পরিবেশনার সময় মঞ্চে পাঁচবার পোশাক পরিবর্তন করে খবরের শিরোনাম হয়েছিলেন ২৮ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।