সাবেকদের নিয়ে সুইফটের নতুন গান

সুইফটের বিচ্ছেদ মানেই তো নতুন কোনো গানের জন্ম! পরপর দুজনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরও যখন সুইফট কোনো গান লিখছেন না, তখন ভক্তরা আশাহত হতেই পারেন। কিন্তু না, এমন কিছু হচ্ছে না। টেইলর সুইফট আবারও লিখছেন নতুন গান। সদ্যবিচ্ছেদ হওয়া দুই প্রেমিক স্কটিশ ডিজে ক্যালভিন হ্যারিস এবং ‘থর’ তারকা টম হিডেলস্টনকে নিয়ে লেখা সুইফটের নতুন গান শিগগিরই তাঁর ভক্তরা শুনতে পাবেন।
এবারের গানগুলো নাকি আগের গানের মতো দুঃখ বিষাদে ভরা হবে না, থাকবে না প্রতিশোধের ভাষাও। এমনকি অভিসার কিংবা কোনো প্রেমালাপের বাক্যও হয়তো থাকবে না সুইফটের নতুন গানে। বরং থাকবে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের কথা। তবে অপেক্ষা করা যাক, আসলেই কী থাকছে গানের কথায় আর কেমন হচ্ছে তার সুর।
ক্যালভিন হ্যারিসের আসল নাম অ্যাডাম ওয়াইলস। স্কটিশ এই ডিজের সঙ্গে সুইফটের সম্পর্ক ছিল ১৪ মাস। আর এই গ্রীষ্মের পুরো সময়টাই সুইফট কাটিয়েছেন ‘থর’ তারকা টমের সঙ্গে। এ বছর সেপ্টেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। সুইফট জানিয়েছেন, দুজনের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই বিচ্ছেদ হয়েছে তাঁর।
ডেইলি মেইল, ইনিউজ