সালমা-সজল-ঐশীর 'খুব খেয়াল কইরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব খেয়াল কইরা অ্যালবামের তিন শিল্পী সালমা, সজল ও ঐশী
খুব খেয়াল কইরা অ্যালবামের তিন শিল্পী সালমা, সজল ও ঐশী

সালমা, সজল ও ঐশী এই তিন সংগীতশিল্পীর গাওয়া গান নিয়ে বের হচ্ছে নতুন একটি অ্যালবাম। ফোক ধাঁচের এই অ্যালবামের নাম ‘খুব খেয়াল কইরা’। মিশ্র গানের এ অ্যালবামে রয়েছে ৬টি গান।

এরই মধ্যে গানগুলিতে কণ্ঠ দেয়ার কাজ শেষ হয়েছে বলেই জানিয়েছেন অ্যালবামের গানগুলোর সুরকার লুত্ফর হাসান।
ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটির গান লিখেছেন ইশতিয়াক আহমেদ। গানগুলোর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার মার্শেল ও রেজওয়ান শেখ।
নতুন এ অ্যালবামটি প্রসঙ্গে গীতিকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘এই তিনজন কণ্ঠশিল্পীই খুব দরাজ কণ্ঠের অধিকারী। তাঁদের গলায় গানগুলি বেশ মানিয়েছে। এ ছাড়া গানগুলো ফোক হলেও মিউজিকের ক্ষেত্রে নতুনত্ব আছে। আশা করছি, অ্যালবামটির গানগুলো সবারই ভালো লাগবে।’
ঈগল মিউজিকের ব্যবস্থাপনা পরিচালক কচি আহমেদ জানিয়েছেন, ‘খুব খেয়াল কইরা’ অ্যালবামটি ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হবে।