সিনেমার গানে শাফিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্নিং ছবিতে গাইছেন জেমস, সেই খবর জানা হয়েছে আগেই। এবার তাঁর সঙ্গে যোগ দিতে যাচ্ছেন আরেক জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড তারকাকে এক করছে সাফিউদ্দিন সাফি পরিচালিত এই ছবি।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ভেলোসিটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শাফিন। গানটির প্রথম লাইন, ‘পাগলের মতো ভালোবাসি তোমায়, ভেবো না তো পাগলামি’।
শাফিন বলেন, ‘আমি তো গান করছি অনেক দিন হলো। চলচ্চিত্র একটি বড় মাধ্যম। চলচ্চিত্রে গান করার প্রস্তাব আগেও পেয়েছি। নানা কারণে চলচ্চিত্রে গান করা হয়নি। এবার গানটি পছন্দ হলো। তাই রাজি হয়েছি। ভালো গান পেলে, সবকিছু পছন্দ হলে চলচ্চিত্রে অবশ্যই নিয়মিত গান করব।’