সিলন মেলোডিস: গান লিখে জিতুন পুরস্কার
আবেগি আপনি নির্বাক অক্ষরগুলোকে ভাষার মুখরতা দিয়ে আঁকতে পারেন অনুভূতির ছবি? আপনার মতোই সম্ভাবনাময় নতুন লেখকদের জন্য আয়োজন গানের লিরিক প্রতিযোগিতা—সিলন মেলোডিস। প্রেমের একান্ত অনুভূতি নিয়ে বাংলায় লেখা গানের কথার এই প্রতিযোগিতায় সেরা ১০ গান পাবে ২৫ হাজার টাকা করে পুরস্কার৷
নির্বাচিত লিরিকগুলো নিয়ে দেশের খ্যাতনামা সুরকারেরা গান বাঁধবেন। বানানো হবে মিউজিক ভিডিও। পুরস্কার জেতার পাশাপাশি গান লিখে নিজের নাম ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে এই প্রতিযোগিতা।
আয়োজকেরা জানিয়েছেন, শুধু নিজের লেখা প্রেমের গানের নতুন লিরিক নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। পেশাদার গীতিকারেরা এতে অংশ নিতে পারবেন না। প্রতিযোগিতাটি শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য। একজন প্রতিযোগী একাধিক লিরিক পাঠাতে পারবেন।
লিরিক পাঠানোর শেষ সময় ১০ আগস্ট ২০২০।
লিরিক পাঠানোর ঠিকানা: [email protected]।
বিস্তারিত জানা যাবে সিলন টি-এর ফেসবুক পেজে। https://www.facebook.com/Seylontea/