সিলন মেলোডিস লিরিক প্রতিযোগিতার ফল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন সাগর সেঁচে মুক্তো খুঁজে আনা! সিলন চা-এর প্ল্যাটফর্ম থেকে আয়োজিত সিলন মেলোডিস প্রেমের গানের লিরিক প্রতিযোগিতায় প্রায় আট হাজার গান জমা পড়েছিল। সেখান থেকে সেরা ১০ বেছে নেওয়ার কষ্টসাধ্য কাজটি করেছেন বিচারকেরা। ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম।

প্রতিযোগিতার ১০ বিজয়ী হলেন শুভাশিস সিনহা, মৌলভীবাজার; আল মাহমুদ রুম্মান, চট্টগ্রাম; নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা; সুলতানা জাহান, চট্টগ্রাম; রাজীব আহমেদ, কিশোরগঞ্জ; রফিক মোয়াজ্জিন, কুড়িগ্রাম; শাহীন কাজী, মাদারীপুর; শেখ মাজহারুল ইসলাম রোমান, গোপালগঞ্জ; সুমন মজুমদার, ঢাকা; এবং সালমান হাবীব, নেত্রকোণা।

বিজয়ীরা প্রত্যেকে পেয়েছেন ২৫ হাজার টাকা করে পুরস্কার।

বিজয়ীদের অভিনন্দন এবং গীতিকার হিসেবে তাদের জয়যাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা জানিয়েছেন আয়োজক সিলন চা কর্তৃপক্ষ। এই আয়োজনে বিচারক হিসেবে ছিলেন নকীব খান, বাপ্পা মজুমদার ও কবির বকুল।