সুইটহার্ট হতে চান না সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

সুইটহার্ট কোনো তারকা হতে চান না তিনি। দোষে-গুণে মিলিয়ে যে তারকাকে ভক্তরা ভালোভাবে নেবেন সেভাবেই সবার মন জয় করতে চান মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। তাই নিজেকে আর নিখুঁতভাবে পরিপাটি করে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন না তিনি। কারণ তিনি মনে করেন, পরিপাটি করে সেজে থাকা না থাকায় তাঁর আর কিছু যায়-আসে না।

ফিমেলফার্স্টকে ২৫ বছর বয়সী টেইলর বলেছেন, একটা সময় নিজেকে মিষ্টি মেয়ে হিসেবে ধরে রাখতে আর পরিপাটি করে রাখতে গিয়ে খুব ভয়ে ভয়ে থাকতাম। কিন্তু এখন মনে হয়, আমি যদি একেবারে নিখুঁত না হই বা কিছু ভুল বরে বসি তারপরও আমার সাফল্য রাতারাতি ম্লান হয়ে যাবে না। খবর আইএএনএসের।
টেইলর বলেন, ‘একটি বিষয় আমি ভালোভাবে বুঝেছি যে, একটা কিছু ভুল হয়তো হতে পারে তাতে আমার পুরো দুনিয়া বদলে যাবে না। যেমন গত ১০ বছর ধরে আমি যে অ্যালবামগুলো করেছি তা হঠাৎ করে মুছে যাবে না বা কেউ প্রশংসা করা বন্ধ করবে না।’
তারকাদের সংস্কৃতি নিয়ে টেইলর সুইফট বলেন, ‘তারকা সংস্কৃতি দেখেন আপনারা। কী ঘটে তাও জানেন। কেউ সাক্ষাৎকারে পাগলামি করে কিছু বলব বা মাতাল হয়ে ক্লাব থেকে বের হতে গিয়ে কয়েকবার ধরা পড়ল তখন তাঁরা নিজেকে আমেরিকার সুইটহার্ট বলে মনে করে। তারকাদের কাছ থেকে মানুষ খুব সহজে প্রতারিত হতে পারে। একটা বিষয়ে আমার দুশ্চিন্তা হয়, যদি আমার ভক্তরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়।’
সুইফট আরও বলেন, ‘আমার বয়স এখন ২৫। আমার ভক্তরা যদি এখন এক গ্লাস মদ হাতে আমাকে দাঁড়াতে দেখেন তাঁরা সেটা স্বাভাবিকভাবেই নেবেন। তাঁরা আমাকে স্বাভাবিকভাবে বড় হতে দেবেন। তথাকথিত সুইটহার্ট রকমের তারকাদের মতো পাগলামি, অস্বাভাবিক, ভীতিকর, প্যাকেজ বা প্লাস্টিকের মতো তারকাদের মতো করে আমাকে ভাববেন না।’