সুইফটের নতুন প্রেমিক জো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট-জো অ্যালউইন
টেলর সুইফট-জো অ্যালউইন

ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন কিন্তু বেশি দিন হয়নি চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছেন। মনে হচ্ছে খুব অল্প সময়ে নজরে পড়ে গেছেন মার্কিন সংগীত তারকা টেলর সুইফটের। গুঞ্জন শোনা যাচ্ছে, তাঁরা দুজনে নাকি নতুন প্রেমে মজেছেন।

এক ঘনিষ্ঠ সূত্র ডেইলি মেইলকে জানায়, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর এই উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেম করছেন। বেশ কিছুদিন যাবৎ লন্ডনে অবস্থান করছেন সুইফট। সেখানে নাকি পরচুলা পরে, ছদ্মবেশ নিয়ে দেখা করেন জোয়ের সঙ্গে। যেন লোকালয়ে কেউ চিনতে না পারে তাঁকে। নয়তো পাপারাজ্জিরা তো পিছু ছাড়বে না। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকছেন টেলর সুইফট।

টেলর সুইফট-জো অ্যালউইন
টেলর সুইফট-জো অ্যালউইন

প্রায় প্রতিদিনের অতিথি সেখানে ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইন। সংবাদকর্মীরা ঠিকই খুঁজে বের করেছেন, ‘১৯৮৯’ তারকার নতুন প্রেমিক কিন্তু বেশ মেধাবী ব্যক্তি। পড়াশোনা, খেলাধুলায় সবদিক থেকে এগিয়ে জো। মা সাইকোথেরাপিস্ট আর বাবা প্রামাণ্যচিত্র নির্মাতার সঙ্গেই বাস করেন তিনি। মনে হচ্ছে সুইফট খুব ভালো পরিবারকে বেছে নিয়েছে আত্মীয়তা করার জন্য! কারণ, সূত্র আরও বলেছে, এটা খুব সিরিয়াস সম্পর্ক।
ডেইলি মেইল।