সুইফটের রাগের কারণ...

বলা নেই কওয়া নেই হুট করেই ভেঙে গেল সুইফট আর কেলভিনের সম্পর্ক। সেই প্রেম ভাঙতে না ভাঙতেই আবার সুইফট মজেছেন নতুন প্রেমে। এখন তিনি অভিনেতা টম হিডেলস্টনের সঙ্গে দিব্যি প্রেম করে বেড়াচ্ছেন। কিন্তু কী দোষে কেলভিনকে দূরে সরিয়ে দিলেন? খবর পাওয়া গেছে, সাবেক প্রেমিককে নিজের মতো করে কাছে পেতেন না সুইফট। আর এটাই নাকি ছিল কেলভিনের প্রতি সুইফটের রাগের কারণ।
এ বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে কেলভিনকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন সুইফট। কিন্তু তিনি সেখানে যেতে রাজি হননি। স্কটিশ এই ডিজে সব সময় এ ধরনের অনুষ্ঠান এড়িয়ে চলতেন, যা কিনা সুইফটের কাছে মোটেও ভালো লাগত না।
টেলর সুইফটের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সেদিন ছিল রোববার। গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসেছিল সন্ধ্যাবেলায়। সুইফট তাই ভেবেছিলেন, ঘণ্টা কয়েক সময় বের করে কেলভিন ঠিকই তাঁর সঙ্গে যেতে রাজি হবেন। কিন্তু তিনি তা না করায় ভীষণ খেপে যান এই গায়িকা। সেদিন কিছুটা হতাশাও পেয়ে বসেছিল তাঁকে।
অনেকেই ধারণা করছেন, হয়তো এমন সব রাগ জমতে জমতেই দুজনের সম্পর্কে চিড় ধরেছিল। আইএএনএস