সুখে আছেন ব্রিটনি স্পিয়ার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টাগ্রামেই ঘোষণা দিলেন ব্রিটনি স্পিয়ার্স। প্রেম করছেন তিনি। দুজনের একটি ছবি দিয়ে ক্যাপশন হিসেবে দিয়েছেন লাল হৃদয় চিহ্ন। তবে তাঁর সঙ্গী পর্দার সামনের কেউ নন। লেখক ও প্রযোজক চার্লি এবারসলের সঙ্গে প্রেম করছেন ব্রিটনি।
এর আগেই অবশ্য জানিয়েছিলেন তাঁর জীবনে নতুন কেউ এসেছেন। ৫ নভেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার জীবনে বিশেষ একজন এসেছেন, তবে ব্যাপারটা খুব নতুন।’ আর এখন তো ছবিই পোস্ট করে দিলেন।
তিন মাস আগে ডেভিড লুকাডোর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাঁর। লুকাডো প্রতারণা করেছিলেন তাঁর সঙ্গে। তবে সেই ক্ষত ভুলে যেতে বেশি সময় নিলেন না ব্রিটনি। সূত্র: ইউএস ম্যাগাজিন