সুবোধ বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

একেবারে সুবোধ বালকটি হয়ে গেছেন জাস্টিন বিবার। গানের চেয়ে অন্য কারণেই বেশি খবরের শিরোনাম হওয়া এই সংগীত তারকা ঠিক করেছেন, যথেষ্ট হয়েছে, আর নয়। অ্যালকোহলকে পুরোপুরি ‘না’ বলে দিয়েছেন। এখন থেকে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করবেন বলেই পণ করেছেন।
কদিন আগে হৃদয়রাজ্যে রানি সেলেনা গোমেজকে ফিরে পেয়েছেন। এবার নিজের ক্যারিয়ারটাকেও কক্ষপথে ফিরিয়ে আনতে মরিয়া বিবার। আর সুস্থ-স্বাভাবিক জীবনই এর মূল সূত্র বলে মনে করেন তিনি। কাছের একটি সূত্র বলেছে, ‘জাস্টিন এখন তার বন্ধুদের নতুন সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের কথাই জোর দিয়ে বলছে। ও আর মদপান করে না। অস্বাস্থ্যকর খাবার খাওয়াও বাদ দিয়েছে। গত কয়েকটা মাস ওর জন্য ভীষণ কঠিন ছিল। এখন ওর আশা, সবকিছু শূন্য থেকে আবার নতুন করে শুরু হবে।’
এরই মধ্যে চার্চে যাতায়াত শুরু করেছেন। রান্নার প্রশিক্ষণও নিচ্ছেন। সুবোধ বালক যাকে বলে আর কি! হলিউড লাইফ।