সুস্মিতা আনিসের 'কেউ জানুক আর নাই জানুক'

আধুনিক গানের শিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘কেউ জানুক আর নাই জানুক’-এর মিউজিক ভিডিও আগামীকাল ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পাবে।
সুস্মিতার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে একসঙ্গে গানটির অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ পাবে ।
শিল্পী সুস্মিতা আনিস এমন তথ্য তুলে ধরে বলেন, ‘গানটি নিয়ে আমি খুবই আশাবাদী । গানটি এ সময়ের তরুণ শ্রোতাদের ভালো লাগবে। ভালোবাসার গান, সব সময়ের গান। তাই শ্রোতাদের পছন্দ মাথায় রেখে গানটি করা।’

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের একটি বাগান বাড়িতে ১৯ ও ২০ ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিওর শুটিং হয় ।
মিউজিক ভিডিওতে অভিনয় করেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং মডেল-অভিনেত্রী মেহজাবিন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক অদিত রহমান। গানে সুস্মিতার সহশিল্পী হিসেবে রয়েছেন মোহাম্মদ শোয়েব ।