সেতার শোনাবেন ইরশাদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতার শুনে একটি সন্ধ্যা কাটানোর আয়োজন করা হয়েছে রাজধানীতে। সংগীতপ্রেমীদের আজ শুক্রবার সন্ধ্যায় সেতার শোনাবেন শিল্পী ইরশাদ খান। রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি মিলনায়তনে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত উপভোগ করা যাবে এই শিল্পীর পরিবেশনা।
ওস্তাদ ইমরাত খানের দ্বিতীয় সন্তান ইরশাদ খানের জন্ম ভারতের কলকাতায়, থাকেন কানাডায়। সুরবাহার ও সেতার বাজানোয় বিশ্বজুড়ে তাঁর রয়েছে খ্যাতি। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে বাজাতে ঢাকায় এসেছিলেন আগেও। মাত্র সাত বছর বয়সে জনসমক্ষে প্রথম পরিবেশনা করে প্রশংসিত হয়েছিলেন। তাঁর আন্তর্জাতিক পরিবেশনার শুরুটাই ছিল লন্ডনের কুইন এলিজাবেথ মিলনায়তনে।
ঢাকায় এবার যৌথভাবে তাঁর সেতারসন্ধ্যার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সাংস্কৃতিক সংগঠন সাধনা।