সেভেনআপ এমপিএলের তৃতীয় ম্যাচ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দলকে নিয়ে করা পোস্টার
দুই দলকে নিয়ে করা পোস্টার

প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের আগামীকালের ম্যাচে লড়বে রাজশাহী বিভাগের দল ‘রাজশাহী রিদমস’ এবং কুমিল্লা বিভাগের দল ‘কুমিল্লা কোরাস’। এতে কুমিল্লা কোরাসের নেতৃত্ব দিচ্ছেন সংগীতশিল্পী সালমা এবং রাজশাহীর সংগীতশিল্পী মাহাদি ফয়সাল।
জমজমাট ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেভেনআপ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে রাজশাহী রিদমসের হয়ে খেলছেন হৃদয়, সাদ্দাম, রোমেল ও সাদিয়া। অন্যদিকে কুমিল্লা কোরাসের হয়ে অংশ নিচ্ছেন দীপ, শ্রাবণী, শান্তা, ইতানা।
এই ম্যাচটি তিন রাউন্ডে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এই পর্বেও বিচারক থাকছেন পার্থ বড়ুয়া, শাকিলা জাফর ও বাপ্পা মজুমদার। আগামীকাল সন্ধ্যায় সাতটা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।