১০ বছর পর কানিজ সূবর্ণার 'সাড়া'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানিজ সুবর্ণা
কানিজ সুবর্ণা

সর্বশেষ ২০০৭ সালে অডিওর গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী কানিজ সূবর্ণা। তাঁর সর্বশেষ মিউজিক ভিডিওটি এসেছিল এরও বছর দু-এক আগে। প্রায় ১০ বছর পর এবার নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই গায়িকা।


সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাত ফিচারিং এ গানটির শিরোনাম ‘সাড়া দাও না’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম আর সুর করেছেন মীর মাসুম। ভিডিওচিত্রটির পরিচালনায় আছেন রম্য খান।

কাল রোববার থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনেও এই মিউজিক ভিডিওটি দেখা যাবে।

এ প্রসঙ্গে কানিজ সূবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি করা হয়েছে। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।’

এদিকে, এ প্রসঙ্গে ডিজে রাহাত বলেছেন, ‘পুরো ভিডিওচিত্রটির মধ্যেই নতুনত্ব আনার চেষ্টা করেছি আমরা। ভিডিওটিতে কানিজ আপার সঙ্গে আমি নিজেও অংশ নিয়েছি। সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে।’

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিক্সড অ্যালবাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। সেখানেও থাকবে ‘সাড়া দাও না’ গানটি।