সেরাকণ্ঠ এবার কাতারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠের চূড়ান্ত পর্বের আসর। আগামী ২ জানুয়ারি কাতারের দোহায় অনুষ্ঠিত হবে রিয়েলিটি শো সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে। সেরা সাত প্রতিযোগীসহ ১৫০ জনের একটি দল আগামী ১ জানুয়ারি সকালে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়বে।
এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রথম আলোকে বলেন, ‘চ্যানেল আই বরারবই বলে আসছে—হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। প্রবাসী বাঙালিদের জন্য এটা আমাদের পক্ষ থেকে নতুন বছরের উপহার।’
চ্যানেল আই সেরাকণ্ঠের পঞ্চম আসর এটি। এ আসরের প্রধান পৃষ্ঠপোষক ফিজআপ।
এই আসরের প্রধান চার বিচারক হলেন শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু। সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেরাকণ্ঠের সেমিফাইনাল রাউন্ড। ১৯ ডিসেম্বর জানা যাবে লড়াইয়ে টিকে থাকা সাত প্রতিযোগীর নাম।