সেরে উঠছেন ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী ন্যান্সি। তবে ন্যান্সি ভক্তদের জন্য সুখবর হল, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তাঁকে।

হূদরোগ বিশেষজ্ঞ ফরহাদ উদ্দিনের তত্ত্বাবধানে ন্যান্সির চিকিত্সা চলছে। ন্যান্সির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রথম আলোকে ফরহাদ উদ্দিন বলেন, ‘তাঁকে শুরুতে যে অবস্থায় পেয়েছিলাম এখন তার চেয়ে অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।’ তিনি আরও বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে তাঁর ঘোর কাটতে আরও কিছুটা সময় লাগবে।’

গত শনিবার মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে নেত্রকোনার একটি ক্লিনিকে ভর্তি করা হয় ন্যান্সিকে। পরে রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রোববার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এ হাসপাতালেই ন্যান্সির চিকিত্সা চলছে।