সেলেনা গোমেজ ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

ঘোষণা দিয়েই মানসিক চিকিৎসার জন্য নিরাময়কেন্দ্রে ভর্তি হয়েছিলেন সেলেনা গোমেজ। কিন্তু সেখান থেকে এখন খবর এসেছে যে, সেলেনা ভালো নেই। নিরাময়কেন্দ্রে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে তাঁকে। আর এ নিয়ে দারুণ দুশ্চিন্তায় আছে সেলেনার পরিবার।
দীর্ঘ সময় লুপাস নামের একধরনের চর্মরোগে ভোগার পর মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন মার্কিন সংগীত তারকা সেলেনা গোমেজ। অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বিরতি নেন গান থেকে। সামাজিক জীবন থেকেও আড়ালে চলে যান। কিছুদিন আগে তাঁকে একটি কনসার্টে দেখা গেলেও এর বাইরে আর কোথাও খোঁজ পাওয়া যায় না সেলেনার।
মাস খানেক ধরে সেলেনা আছেন ব্রুকহেভেন রিট্রিট নামের একটি রিহ্যাবে। সেখানে অবসাদ থেকে মুক্তির জন্য তাঁর চিকিৎসা চলছে। কিন্তু সম্প্রতি সেলেনার এক আত্মীয় বলেছেন, ‘রিহ্যাবে থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছে না সেলেনা। সবাই তাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। প্রার্থনা করছে যেন সে জলদি সুস্থ হয়ে ওঠে।’ ইনটাচ উইকলি।