সেলেনার অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

সত্য বলার এই এক বিপদ! নিজের ‘রহস্যজনক’ অসুখের ব্যাপারে বিস্তারিত জানিয়ে উল্টো এক উটকো ঝামেলায় পড়েছেন সেলেনা গোমেজ। অনেকেই যেন কেমন চোখে তাকায়! খুবই অস্বস্তি হয় সেলেনার।
তিন বছর গোপন রাখার পর কদিন আগে এই সংগীত তারকা জানান, তাঁর রহস্যময় চিকিৎসা বা পুনর্বাসন নিয়ে সংবাদমাধ্যমে অনেক গালগল্প হয়েছে। তিনি মোটেও মাদক থেকে মুক্তির চিকিৎসা নেননি। বরং তাঁর লুপাস নামের একটি অসুখ হয়েছিল, যার জন্য নিতে হয়েছে কেমোও।
এবার শুরু আরেক ঝামেলা। সেলেনা যেখানেই যান, মানুষের চোখে স্পষ্ট দেখতে পান প্রশ্নের ভিড়। সহানুভূতির ব্যাপারটা মানলেও এখন আর এটি সহ্য হচ্ছে না তাঁর। সেলেনা তাই বলছেন, তিনি পুরো সুস্থই আছেন। কেমো নিতে হয়েছে মানেই এমন নয় তাঁর ক্যানসার বা ওই ধরনের ভয়ানক কিছু হয়েছে। সবচেয়ে বড় কথা, এবার তিনি আর কিছুই লুকাচ্ছেন না। আইএএনএস।