সেলেনার দেয়ালে বিবস্ত্র বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

সোমবার হ্যাক হয় সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হ্যাকাররা সেখানে ঝুলিয়ে দেয় সাবেক প্রেমিক জাস্টিন বিবারের একটি বিবস্ত্র ছবি। ঘটনার পর বেশ খানিকটা সময় বন্ধ রাখা হয় তাঁর অ্যাকাউন্ট। কানাডীয় শিল্পী বিবারের অলক্ষ্যে দুই বছর আগে বোরা বোরা দ্বীপে ছবিটি তুলেছিল এক দুষ্টু পাপারাজ্জি। এমনকি অনলাইনে প্রকাশও করেছিল সেটি।

নতুন প্রেমিক কণ্ঠশিল্পী দ্য উইকেন্ডের সঙ্গে এখন চমৎকার সময় কাটছে সেলেনার। ঠিক এই সময়ে তাঁর অ্যাকাউন্টে সাবেক প্রেমিকের এমন ছবি সেলেনাকে করেছে বিব্রত ও মর্মাহত। তিনি বলেন, ‘প্রেম আমার জীবনের একমাত্র সুখের জায়গা নয়। বন্ধু ও পরিবারের দেখভাল করাও আমার অন্যতম জরুরি কাজ। আমি কারও এসব উল্টাপাল্টা কাজে প্রভাবিত হই না। কিন্তু বেশ কয় বছর ধরে মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করেও পারছি না।’

 ২০১১ সাল থেকে সেলেনা-বিবারের প্রেম। বেশ কয়বার সেই প্রেমে বিচ্ছেদ হলেও গত বছর চূড়ান্তভাবে তাঁরা বিচ্ছিন্ন হন।

সূত্র: আইউইটনেস, ইউএসএ টুডে।