স্কুলে যাচ্ছে ম্যাডোনার যমজ সন্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাডোনা প্রি-স্কুলে ভর্তি করিয়েছেন দত্তক নেওয়া যমজ শিশুকে। মার্কিন পপ তারকার যমজ মেয়ে ইস্থার ও স্টেলার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি পোস্ট করা হয়েছে। সোমবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ম্যাডোনা লিখেছেন ‘স্কুলের প্রথম দিনের মুখ’।

মাস খানেক আগে মালাউই থেকে শিশু দুটিকে আইনি প্রক্রিয়ায় দত্তক নিয়েছেন ম্যাডোনা। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার শর্তেই আদালত ম্যাডোনাকে দত্তক নেওয়ার অনুমতি দিয়েছে। আইনি নথিতে তিনি লিখেছিলেন যে তিনি শিশুদের শুধু সবচেয়ে সেরা প্রতিষ্ঠানের শিক্ষাটাই দেবেন না, তাঁদের সঠিকভাবে বেড়ে ওঠার শিক্ষাও দেবেন।
মার্কিন মুলুকে এই আফ্রিকান শিশুদের আনার পর থেকে ম্যাডোনা খুব সুখেই আছেন মনে হচ্ছে। মেয়েদের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর প্রমাণ দিচ্ছেন প্রতিনিয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে।
ইয়াহু সেলিব্রিটি