স্টুডিও ফিফটি এইটের 'হ্যাশ তিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালবামের নাম হ্যাশ তিন। কেন? ‘এটা আমাদের তৃতীয় অ্যালবাম। তা ছাড়া তিন বছর পর অ্যালবাম বেরোল।’ স্টুডিও ফিফটি এইট ব্যান্ডের বাকি তিনজনের পক্ষ থেকে বলছিলেন আরাফাত মহসীন। নামের মতো তাঁদের অ্যালবাম প্রকাশের ধরনটাও একটু অন্য রকম। সিডি আকারে নয়, অ্যালবাম মুক্তি পেয়েছে অনলাইনে।
কাইনেটিক মিউজিকের ব্যানারে অ্যালবামটি পাওয়া যাচ্ছে কাইনেটিক মিউজিক শপ, আই টিউনস, গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন শপে। আরাফাত জানালেন, হার্ড কপি বেরোলেই পাইরেসি হয়ে যায়। ক্রেডিট কার্ড বা বিকাশের মাধ্যমে যে কেউ অনলাইন থেকে গানগুলো ডাউনলোড করে নিতে পারবে। হ্যাশ তিন অ্যালবামে থাকছে ১১টি গান।
‘জল স্বপ্ন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘লাল গোলাপি’র মতো গানগুলো দিয়ে পরিচিতি পেয়েছে স্টুডিও ফিফটি এইট ব্যান্ডটি