বিকিনি, বুট, মাস্ক ...

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়ে গেল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। সংগীতচিত্রের জন্য দেওয়া হয় এ অ্যাওয়ার্ড। করোনা মহামারির কারণে অনুষ্ঠানটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বেশ কয়েকবার তারিখও বদল করা হয়েছিল। আয়োজকেরা চেয়েছিলেন, খোলা ময়দানেই আয়োজনটি করবেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
সংগৃহীত

করোনার সময় নাহলে হয়তো কেবল বিকিনি পরেই মঞ্চে উঠতেন সংগীত তারকা লেডি গাগা। দেখা যেত তাঁর বিচিত্র বর্ণের ঠোঁট। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে সেটা হয়নি। বিকিনি সদৃশ পোশাকটির সঙ্গে তাঁর পায়ে ছিল বুট ও মুখে মাস্ক। এ আসরের সবচেয়ে আলোচিত শিল্পী তিনি। বর্ণিল পোশাকে নাটকীয়ভাবে মঞ্চে এসে গান করে মাতিয়েছেন এই শিল্পী। তাঁর বিচিত্র পোশাক, আরিয়ানা গ্রান্ডের সঙ্গে যৌথ গান, দলীয় নৃত্য—চোখ ধাঁধিয়েছে দর্শকদের। এ বছর অ্যাওয়ার্ডের সেরা শিল্পীসহ মোট পাঁচটি পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। সংগীতচিত্রের জন্য দেওয়া হয় এ অ্যাওয়ার্ড। করোনা মহামারির কারণে অনুষ্ঠানটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বেশ কয়েকবার তারিখও বদল করা হয়েছিল। আয়োজকেরা চেয়েছিলেন, খোলা ময়দানেই আয়োজনটি করবেন। কিন্তু শেষ পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’-এ চারটি শাখায় অ্যাওয়ার্ড জিতেছে দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএস ও শিল্পী আরিয়ানা গ্র্যান্ডে।

আরিয়ানা গ্রান্ডে
সংগৃহীত

২০২০ সালের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা

সেরা শিল্পী: লেডি গাগা
সেরা ভিডিও: ‘ব্লাইন্ডিং লাইটস’, দ্য উইকেন্ড
বাড়ি থেকে করা সেরা ভিডিও: ‘স্টাক উইথ ইউ’, আরিয়ানা গ্রান্ডে ও জাস্টিন বিবার
সেরা গান: ‘রেইন অন মি’, লেডি গাগা এবং আরিয়ানা গ্রান্ডে
সেরা যৌথ সংগীত: ‘রেইন অন মি’, লেডি গাগা এবং আরিয়ানা গ্রান্ডে
সেরা পপ গান: ‘অন’, বিটিএস
সেরা রক গান: ‘অরফানস’, কোল্ডপ্লে
সেরা নবাগত শিল্পী: দোজা ক্যাট
সেরা হিপহপ: ‘স্যাভেজ’, মেগান থি সট্যালিয়ন
সেরা আরঅ্যান্ডবি: ‘বিল্ডিং লাইটস’, দ্য উইকেন্ড
সেরা পরিচালক: ‘দ্য ম্যান’, টেইলর সুইফট
এমটিভি ট্রিকন অ্যাওয়ার্ড: লেডি গাগা
সেরা গানের দল: বিটিএস
সেরা অলটারনেটিভ: ‘ব্লাডি ভ্যালেনটাইন’, ম্যাশিন গান কেলি
ভিডিও ফর গুড: ‘আই কান্ট ব্রেথ’, এইচ ই আর
সং অব দ্য সামার: ‘হাউ ইউ লাইক দ্যাট’, ব্ল্যাক পিঙ্ক

সেরা সিনেমাটোগ্রাফি: রেইন অন মি গানের জন্য যৌথভাবে লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে