স্পাইস গার্লসের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকহামের ​জন্মদিনের অনুষ্ঠানে স্পাইস গার্লসের সদস্যরা
বেকহামের ​জন্মদিনের অনুষ্ঠানে স্পাইস গার্লসের সদস্যরা

স্বামী ডেভিড বেকহামের ৪০তম জন্মদিনে অতিথিদের তালিকায় প্রিয় বন্ধুদের যোগ করতে ভোলেননি স্পাইস গার্লস তারকা ভিক্টোরিয়া বেকহাম। মরক্কোয় আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন স্পাইস গার্লসের সদস্যরা। ২০১২ সালে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার অবশ্য পাঁচজনের ব্যান্ড দলটির একজন হাজিরা দিতে পারেননি। মেলেনি চিসম, এমা বান্টন, গেরি হালিওয়েল জন্মদিনের অনুষ্ঠানে হাজির হলেও এক ফ্রেমে ধরা পড়েননি মেলানি ব্রাউন। মেলানির অনুপস্থিতিতে ‘প্রক্সি’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী ইভা লনগরিয়া। টুইটার অ্যাকাউন্টে স্পাইস গার্লদের সঙ্গে ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘আমি নতুন স্পাইস গার্ল!’ ইটিঅনলাইন।