স্বল্পদৈর্ঘ্য ছবিতে ভালোবাসার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার মন কান্দে’ গানের দৃশ্যে শশি
‘আমার মন কান্দে’ গানের দৃশ্যে শশি

ভালোবাসা দিবসে অবমুক্ত হলো ভালোবাসার গান ‘আমার মন কান্দে’। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘গহীনের জলছাপ’-এর জন্য প্রস্তুতকৃত গানটি আজ থেকে ইউটিউবে দেখা যাবে বেঙ্গল স্টুডিও ইংকের ব্যানারে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজ আপ তারকা সালমা।
ভালোবাসার টানা-পোড়নের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘গহীনের জলছাপ’। ‘বেঙ্গল স্টুডিও ইংক’-এর প্রযোজনায় ৮ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চন্দ্র বিন্দু। ছবির গল্পটি লিখেছে খন্দকার শারমিন, মূল চরিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী এবং জীবন রয়।
পরিচালক জানালেন, একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ছবিটি নির্মাণ করা হয়েছে। শুরুতে গান অবমুক্ত করা হলেও ছবি মুক্তি পেতে এখন খানিকটা সময় নেবেন তাঁরা। ‘আমার মন কান্দে’ গানটির কথা লিখেছেন খন্দকার শারমিন এবং সুর করেছেন দুর্জয় ফেরদৌস। ‘গহীনের জলছাপ’ বেঙ্গল স্টুডিও ইংকের তৃতীয় প্রযোজনা।