স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনটি গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অদিত
অদিত
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় আসছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ কনসার্টে গান করবেন তিনি। আয়োজন করেছে ধানসিঁড়ি। কনসার্টের শুরুতেই গান করবেন বাংলাদেশের অদিত আর তাঁর বন্ধুরা। কথা হলো অদিতের সঙ্গে।

শুনেছি ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ কনসার্টে বন্ধুদের সঙ্গে নিয়ে গান করবেন আপনি। আপনার সঙ্গে কে কে থাকছেন?

আমি থাকব। আরও থাকবেন শোয়েব, ঐশী, বামি, আবদুল্লাহ আর র্যাপ গানের জন্য এবিডি। বাদ্যযন্ত্রে থাকবেন মিঠুন, পাভেল, তুষার ও সামির। ‘অদিত অ্যান্ড ফ্রেন্ডস’ নামে আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন কনসার্ট, টিভি চ্যানেল আর এফএম রেডিওর অনুষ্ঠানে গান করছি।
কী ধরনের গান করবেন?
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনটি গান করব। এ ছাড়া ‘আজ এ আকাশ’, ‘হৃদয়’, ‘তুমি ছাড়া’, ‘খ্যাপা’, ‘শূন্যতা’ গানগুলো করব। এই সব কটি গানই খুব জনপ্রিয়।
অরিজিৎ সিংয়ের সঙ্গে আপনার কখনো আলাপ হয়েছে?
না, তবে আশা করছি এবার হবে। কারণ, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি আদিতে তাঁর গান গাওয়ার কথা রয়েছে। যদি তিনি গানটিতে কণ্ঠ দেন, তাহলে তো আমাদের একসঙ্গে বসতেই হবে।
এবার আপনার নিজের নতুন কাজের কথা বলুন।
গত মঙ্গলবার গ্রামীণফোনের সঙ্গে আমার একটি চুক্তি হয়েছে। জিপি মিউজিককে নতুন পাঁচটি গান দিচ্ছি। সব কটি গানের সুর করেছি আমি। একটি গান আমি গেয়েছি আর অন্য তিনটি গানের কণ্ঠ দিয়েছেন মমতাজ, ঐশী ও দোলা। একটি গান করব ফ্যাটম্যান ফিল্মসের শিল্পীরা মিলে।
আপনার নতুন ছবি ‘আদি’ কবে মুক্তি পাচ্ছে?
আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির মূল শুটিং শেষ, শুধু একটি আইটেম গানের কাজ বাকি।
* সাক্ষাৎকার: মেহেদী মাসুদ