স্বামীর পর ভাইকে হারালেন সেলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ডিওন ও সেলিন ডিওন
ড্যানিয়েল ডিওন ও সেলিন ডিওন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর গত ১৪ জানুয়ারি মারা যান সেলিন ডিওনের স্বামী ওনে ওঝেলিল। এর ঠিক দুদিন পরে গতকাল রোববার মারা যান সেলিনের ভাই ড্যানিয়েল ডিওন। তাঁর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ড্যানিয়েল ছিলেন তাঁদের ১৩ ভাইবোনের ভেতরে অষ্টম। সেলিনের ওয়েব সাইটে পোস্ট করা তথ্য অনুসারে, ৫৯ বছর বয়সী ড্যানিয়েল কানাডার কিউবেক-এর লা মেইসন অ্যাড মার ডিওন কেয়ার সেন্টারে মারা যান। সেসময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার স্বামী ওনে মারা যাওয়ার পর সংবাদমাধ্যমগুলোকে সেলিন জানিয়েছিলেন, তিনি একটু একা থাকতে চান। এর ঠিক দুদিন পরেই তিনি হারালেন তাঁর ভাইকে।

মাত্র ১২ বছর বয়সে ডিওনকে আবিষ্কার করেন ওঝেলিল। এর পর তাঁকে শিল্পী হিসেবে গড়ে তোলা ও গানের দুনিয়ায় খ্যাতির শীর্ষে তুলে আনার পেছনে রয়েছে তাঁর অশেষ অবদান। ১৯৯৪ সালে বিয়ে করেন সেলিন ও ওঝেলিল। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটি সেলিনকে অসাধারণ জনপ্রিয়তা দিয়েছে। রয়টার্স