স্বীকৃতির পাশে সাবিনা ইয়াসমীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাড ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী স্বীকৃতিকে দেখতে গতকাল রোববার দুপুরে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তিনি বেশ কিছুক্ষণ তাঁর পাশে কাটান। এ সময় সাবিনা ইয়াসমীন স্বীকৃতির পরিবারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। স্বীকৃতিকে উন্নত চিকিত্সার জন্য কাল মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ব্যয়বহুল এই চিকিত্সার জন্য দেশের সংগীতাঙ্গনের অনেকেই এগিয়ে এসেছেন। অনেকেই স্বীকৃতিকে দেখতে এবং তাঁকে সাহস জোগাতে গিয়েছেন হাসপাতাল পর্যন্ত।