হঠাৎ দেখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আশা ভোঁসলে ও রুনা লায়লা
আশা ভোঁসলে ও রুনা লায়লা
• কলকাতায় গ্র্যান্ড হোটেলে দেখা হয় রুনা লায়লা ও আশা ভোঁসলের।
• তাঁরা একসঙ্গে ঘণ্টা তিনেক সময় কাটান।

রুনা লায়লা আর আশা ভোঁসলে—বাংলাদেশ আর ভারতের দুই কিংবদন্তি শিল্পী। গতকাল সোমবার কলকাতায় গ্র্যান্ড হোটেলে দেখা হয় তাঁদের। তাঁরা একসঙ্গে ঘণ্টা তিনেক সময় কাটান। গান আর দুই দেশের বিভিন্ন বিষয়ে আলাপ হয় তাঁদের। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর আর আশা ভোঁসলের পারিবারিক সদস্যরা।

আলমগীর, আশা ভোঁসলে ও রুনা লায়লা
আলমগীর, আশা ভোঁসলে ও রুনা লায়লা

রুনা লায়লা এখন আছেন কলকাতায়। প্রযোজক ও পরিচালক আলমগীরের নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’র শুটিং-পরবর্তী কাজ হচ্ছে সেখানে। কলকাতা থেকে আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ‘হঠাৎ খবর পেলাম, আশা ভোসলে এই হোটেলেই উঠেছেন। আলমগীর সাহেবকে সঙ্গে নিয়ে আমি তাঁর রুমে যাই। তিনি আমাদের পেয়ে খুব খুশি হয়েছেন।’

আশা ভোঁসলে হলদিয়ার এক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কলকাতায় আসেন। রুনা লায়লা বলেন, ‘প্রায় বছর দুয়েক পর আমাদের দেখা হলো। এভাবে দেখা হবে, তা আগে থেকে জানতাম না। যদি জানতাম, তাহলে তাঁর জন্য অবশ্যই উপহার নিয়ে যেতাম।’ আগামী বুধবার ঢাকায় ফিরবেন রুনা লায়লা।