হল অব ফেমে জেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেজি
জেজি

গান লিখে ও গেয়ে যাঁরা বিশ্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন, মার্কিন মুলুক তাঁদের হল অব ফেমের তালিকায় অন্তর্ভুক্ত করে বিশেষ সম্মানে ভূষিত করে। প্রতিবছরই তৈরি হয় নতুন তালিকা। এ বছরের তালিকায় হয়েছে এক নতুন রেকর্ড। প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হলো একজন র‍্যাপারের নাম। আর তিনি হলেন জেজি।
তবে র‍্যাপার হিসেবে নন, গীতিকার হিসেবেই তিনি অর্জন করেছেন এই সম্মান। বব ডিলান, ডলি পার্টন, ব্রুস স্প্রিংস্টিন কিংবা মাইকেল জ্যাকসনের মতো তারকারা আগে এই তালিকার অন্তর্ভুক্ত হলেও কোনো র‍্যাপারের হল অব ফেমের সম্মান পাওয়ার ঘটনা এটাই প্রথম। এই সম্মান পাওয়ার জন্য ২০ বছরের গান লেখা বা গাওয়ার অভিজ্ঞতা থাকতে হয়। সদ্যই জেজির প্রথম অ্যালবাম ‘রিজনেবল ডাউট’ মুক্তির ২০ বছর পূরণ হয়েছে।
গত বছর হল অব ফেমের তালিকায় ছিলেন গিটারিস্ট নাইল রজার্স। তিনি বলেন, জেজি সবার গান শোনার পথটাকেই বদলে দিয়েছেন। বিবিসি