হাছন রাজার গান নিয়ে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় ফোক গানগুলোকে নিয়ে নিরীক্ষামূলক কিছু কাজ করার উদ্যোগ নিয়েছেন বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস। সেই চিন্তাভাবনা থেকেই চলছে একটি অ্যালবামের কাজ। আসন্ন এই অ্যালবামের একটি গান আগাম শোনা যাবে বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’য়।
বাপ্পা মজুমদার বলেন, ‘"আনন্দ মেলা"য় আমরা গাইছি হাছন রাজার গান "আগুন লাগাইয়া দিলা কোনে হাছন রাজার মনে"। বাংলা একাডেমি চত্বরে গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে। এর পর স্টুডিও অংশটি ধারণ করা হবে বিটিভির অডিটোরিয়ামে ৫ জুলাই।’
বাপ্পা মজুমদার এন্ড ফ্রেন্ডস এ বাপ্পার সঙ্গে রয়েছেন সোহেল আজিজ, জন সার্টন, মাসুম, ডানো এবং সাহান কবন্ধ।