হানি তেতো লাগছে কৈলাসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হানি সিং
হানি সিং
কৈলাস খের
কৈলাস খের

বলিউড হলো হুজুগের বাজার। যখন যেটার হুজুগ চলে। এখন যেমন চলছে র্যাপার ইয়ো ইয়ো হানি সিংকে নিয়ে উন্মাদনা। তবে বিষয়টি বেশি গুরুত্ব দিতে রাজি নন কৈলাস খের। বলিউডের এই সংগীত তারকার মোদ্দা কথাটা হলো, এ রকম হুজুগ তিনি অনেক দেখেছেন।
কৈলাস বলেন, ‘এটা বড় কোনো ব্যাপার নয়। অনেকের জীবনেই তাঁকে নিয়ে মাতামাতির এমন সময় আসে। আবার চলেও যায়। আপনার মধ্যে যদি বিশুদ্ধতা আর ভালোবাসা না থাকে, আপনি টিকবেন না।’ কৈলাস এও বলেছেন, ‘শুধু এই ধরনের গানই যদি মানুষ শুনত, তাহলে তো বাকিদের ঘরে বেকার বসে থাকতে হতো। কিন্তু কেউই বসে নেই। টিএনএন।