হাবিব-তিশার ছবি দেখে রেহানের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশার ফেসবুক প্রোফাইলে হাবিবের ছবি। ফেসবুক থেকে নেওয়া
তিশার ফেসবুক প্রোফাইলে হাবিবের ছবি। ফেসবুক থেকে নেওয়া

গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ এবং মডেল-অভিনেত্রী তানজিন তিশার প্রেমের গুঞ্জন অনেক দিনের। দ্বিতীয় স্ত্রী রেহান দাবি করেছিলেন, হাবিবের সঙ্গে তাঁর বিচ্ছেদের পেছনে এই গোপন প্রেমই দায়ী। এ নিয়ে রেহান-হাবিব-তিশার কথা-কাটাকাটির খবরে কিছুদিন আগেও সরব ছিল শোবিজ অঙ্গন। 

রেহান বেশ জোরালোভাবে বললেও হাবিব বা তিশা দুজনই সম্পর্কের বিষয়টি ‘ব্যক্তিগত’ বলে এড়িয়ে যান। তবে গতকাল তিশা তাঁর ফেসবুক প্রোফাইলে হাবিবের সঙ্গে তোলা একটি ছবি দেন। সেখানে দেখা যায়, বাইকে চড়ে ঘুরছেন হাবিব ও তিশা। এরপর আবারও গুঞ্জনটা জোরালো হয়।
মন্তব্যের ঘরে যে যার মতো করে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের। যদিও হাবিব কিংবা তিশা কেউই তাঁদের সম্পর্কের ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলেননি। এদিকে তিশার প্রোফাইলে হাবিবের সঙ্গে তোলা ছবিটি দেখে আবারও মুখ খুলেছেন রেহান। ফেসবুকে লিখেছেন, ‌‘গত রাতে এই ছবিটি তিশা প্রোফাইল ছবি হিসেবে দেয়। আর তখন থেকেই প্রায় অনেকজন আমাকে পাঠায় ছবিটি। আর বলে, ইয়েস ইউ আর রাইট, রেহান আপু।’
রেহান আরও লেখেন, ‘যাক তিশা ভালো করলে, নিজেই প্রমাণ দিয়ে দিলে। প্রশ্ন থাকতে পারে, দুজন সেলিব্রেটি এমন ছবি তুলতেই পারে। কিন্তু এমন টাইমে কেন এই ছবি? আসলে এখন তিশার আসল চেষ্টা হাবিবকে বিয়ে করার। তাই এটা কেন, সামনে আরও কত ছবি তুমি দেবে। যেসব তুমি সংরক্ষণ করে রেখেছ ডকুমেন্ট (প্রমাণ) হিসেবে।’ দীর্ঘ স্ট্যাটাসে রেহান আরও কিছু গুরুতর অভিযোগ তোলেন তিশার বিরুদ্ধে।
হাবিব-তিশার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। কাদা-ছোড়াছুড়ি হয়েছে তিশা-রেহানের মধ্যেও। হাবিবও স্বল্প ভাষায় বলেছেন কিছু কিছু। তবে স্পষ্ট করে কেউ কিছুই প্রকাশ করেননি। কিছুদিন ধরে বিষয়টি আড়ালেই ছিল। তিশার ফেসবুক প্রোফাইলে হাবিবের সঙ্গে তোলা ছবিটি আবারও সবকিছু উসকে দিল।