হাবিবের গানে মডেল মিথিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর আগে সলিল চৌধুরীর সুরে প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘ময়না গো’ গানটির নতুন সংগীতায়োজন করেছিলেন হাবিব ওয়াহিদ। সেটিতে কণ্ঠ দেন বাংলাদেশের শিল্পী জুলি।  ১৩ বছর আগে জুলির গাওয়া ‘ময়না গো’ গানে মডেল হয়েছিলেন অভিনেত্রী, গায়িকা ও মডেল মিথিলা। সেটি ছিল এখন পর্যন্ত তাঁর অভিনীত গানের প্রথম ও শেষ ভিডিও। এরপর আর কোনো গানের ভিডিওতে মডেল হননি তিনি। গতকাল শনিবার কক্সবাজারে মিথিলা ‘ঘুম’ নামে নতুন আরেকটি গানের ভিডিওচিত্রের শুটিং করলেন। মজার ব্যাপার হচ্ছে, ১৩ বছর আগের গানটির মতো এ গানের সঙ্গেও আছেন জড়িয়ে আছে শিল্পী হাবিব ওয়াহিদের নাম। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব। আর মিথিলার সঙ্গে ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে তাঁকে।
‘ঘুম’ শিরোনামের এই গান পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হবে। মিথিলা বলেন, ‘আমরা এই গানের শুটিং করছি বিগ বাজেটের সিনেমার শুটিংয়ের মতো করে। যে–কেউ দেখলে মনে করবেন এটা সিনেমার গান।’
কক্সবাজারে যে গানের ভিডিওচিত্রে মিথিলা শুটিং করছেন, সেটি তাঁর কাছে খুবই চমৎকার একটা গান। বললেন, ‘আমি তো গানের ভিডিওতে মডেল হই না। ভাবলাম, এবার অন্য রকম কিছু করি। সেই ভাবনা থেকেই গানের ভিডিওতে অংশ নিলাম। এটা একবারেই ভিন্নধর্মী কাজ। ভক্তদের জন্য এটা পয়লা বৈশাখের উপহার।’
গানের ভিডিওটির পরিচালক তানিম রহমান।