হাবিবের জায়গায় জোহাদ

হাবিব ও জোহাদ
হাবিব ও জোহাদ

দীর্ঘ এগারো বছর ধরে ফ্যাশন হাউস ‘ক্যাটস আই’-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন গায়ক ও সংগীপরিচালক হাবিব ওয়াহিদ। এ বছর থেকে তিনি আর থাকছেন না। হাবিব ওয়াহিদের জায়গায় এবার শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস-এর প্রধান ভোকাল জোহাদ। আজ বুধবার দুপুরে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় জোহাদের সঙ্গে পণ্য প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিমতে আগামী এক বছর জোহাদ ক্যাটস আইকে নিয়ে নানা ধরনের প্রচারণায় অংশ নেবেন।
ক্যাটস আইয়ের স্ট্র্যাটেজিক কনসালটেন্ট আশরাফুল ইসলাম বলেন, ‘ফ্যাশন সচেতন তরুণদের নিয়ে পথ চলা ক্যাটস আইয়ের। নতুন কোনো পণ্য নিয়ে ভাববার সময় তারুণ্যের ব্যাপারটি মাথায় রাখি আমরা। জোহাদ বর্তমান সময়ে তরুণদের কাছে খুব জনপ্রিয় একটি নাম। তাঁর মাধ্যমে আমরা আরও ভালো করে ফ্যাশন সচেতন তরুণদের কাছে ক্যাটস আই পৌঁছে যেতে পারব বলে বিশ্বাস, তাই নতুন শুভেচ্ছাদূত হিসেবে জোহাদকে ভাবা। হাবিবকে যখন শুভেচ্ছাদুত করা হয়েছিল, তিনিও তখন তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।’