হারানো দিনের গানের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে নজরুলের গান করছেন নাসিমা শাহীন। শিখিয়ে আসছেন ছায়ানটে। আজ শনিবার বিকেলে তিনি গেয়ে শোনাবেন পঞ্চকবি ও ভারত-বাংলাদেশের হারানো দিনের একগুচ্ছ গান।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় থাকবে নাসিমা শাহীনের গানের সন্ধ্যা। গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করবেন বাচিকশিল্পী শিরিনা বীথি। অনুষ্ঠানটির আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। এ ব্যাপারে নাসিমা শাহীন বলেন, ‘রফিকুজ্জামানের কথা ও সুজেয় শ্যামের সুরে ‘‘আমি এক সাগরের গান শোনাব” দিয়ে অনুষ্ঠান শুরু করব। এটা আমার মৌলিক গান।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক মুহম্মদ আবদুল হান্নান খান।