হাসপাতাল থেকে ভাইয়ের বাসায় ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী ন্যান্সি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ হাসপাতাল থেকে রাজধানীর রামপুরায় ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়েছে ন্যান্সিকে।  

এ প্রসঙ্গে ন্যান্সির চিকিত্সার দায়িত্বে থাকা হূদরোগ বিশেষজ্ঞ ফরহাদ উদ্দিন জানিয়েছেন, ন্যান্সির শারীরিক অবস্থা এখন ভালো। সেরে ওঠায় এবং পরিবারের সদস্যদের অনুরোধে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে ন্যান্সিকে।

গত শনিবার মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে নেত্রকোনার একটি ক্লিনিকে ভর্তি করা হয় ন্যান্সিকে। পরে রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রোববার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।