হিমাংশু বিশ্বাসকে নিয়ে উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের ৭০ পূর্তি উত্সব উদ্যাপন করেছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে এ উত্সব উদ্যাপিত হয়। উত্সবে প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠন শিল্পীকে শুভেচ্ছা জানায়।
কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাসের ৭০ পূর্তি উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সুনির্মলকুমার দেবমীনের সভাপতিত্বে শুরুতেই ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। শুভেচ্ছা বক্তব্য দেন উদ্যাপন পর্ষদের সদস্যসচিব শামসুল আলম।