হৃদয় খানের দেশের গান নিয়ে মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিক ভিডিওর দৃশ্য হৃদয় খান
মিউজিক ভিডিওর দৃশ্য হৃদয় খান

বেশ কয়েক দিন আগে একটি দেশের গান রেকর্ডিং করেছিলেন সংগীতশিল্পী হৃদয় খান। সম্প্রতি এই গানটি নিয়ে তিনি নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও দেখার অপেক্ষায় ছিলেন হৃদয়ভক্তরা। এবারে তাঁর ভক্তদের সে সুযোগটিও করে দিলেন এই সংগীতশিল্পী
এরই মধ্যে টিভি চ্যানেলে ‘বাংলাদেশ তোমারই জন্য’ শিরোনামের এই গানটির প্রচার শুরু হয়েছে। এই সংগীতশিল্পী জানিয়েছেন, গতকাল থেকেই বেশ কয়েকটি টিভি চ্যানেলে এ গানের মিউজিক ভিডিওটির প্রচার শুরু হয়েছে।
এ প্রসঙ্গে হৃদয় খান বলেছেন, ‘এরই মধ্যে বেশ কয়েকটি চ্যানেলে গানটি প্রচার হচ্ছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চ্যানেলে প্রচার হবে। এ ছাড়া ইউটিউবে দেখা যাবে ‘বাংলাদেশ তোমারই জন্য’ শিরোনামের গানটি।’
দেশ নিয়ে গান করা প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কখনো দেশ নিয়ে গান করা হয়নি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল। সেটা এবার পূরণ হলো। আর গানটিও দারুণ লেখা হয়েছে। আমি চেষ্টা করেছি মিউজিকটা মনের মতো করে করতে।’
গানটির কথা লিখেছেন কবির বকুল। ​মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায়।