হৃদয়ের সুরে আরজে শারমীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান ও শারমীন ‘অনেক যতনে’ গানের রেকর্ডিংয়ে
হৃদয় খান ও শারমীন ‘অনেক যতনে’ গানের রেকর্ডিংয়ে

কথাবন্ধু হিসেবে কাজের খাতিরে গানের সঙ্গে সখ্য তো সেই কবে থেকেই। তবে পুরোদস্তুর গায়িকা তিনি ছিলেন না। কিন্তু সংগীতশিল্পী হৃদয় খান এবিসি রেডিওর আরজে শারমীনকে একেবারে গায়িকা বানিয়ে ছাড়লেন। হৃদয়ের সুর ও সংগীতে সম্প্রতি একটি গানে কণ্ঠ দিলেন শারমীন। গানটি আজ শোনা যাবে এবিসি রেডিও ৮৯.২ এফএম-এ।
এবিসি রেডিওতে হৃদয় খানের সাপ্তাহিক অনুষ্ঠান ‘দ্য এইচ কে শো’-তে আজ প্রথমবার বাজানো হবে আরজে শারমীনের গাওয়া ‘অনেক যতনে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন মিলন মাহমুদ। গানটি ধারণের পরপরই কথা হয় শারমীনের সঙ্গে। তিনি বলেন, ‘ভয়ে ভয়ে গেয়েছি। তবে কণ্ঠ ধারণের পর হৃদয়ের সুর ও সংগীতায়োজন শুনে মনে হলো, দারুণ একটি কাজের অংশ হলাম।’ আজ রাত ৯টায় শুরু হবে প্রাণ লেয়ার দ্য এইচ কে শো। অনুষ্ঠানের এক ফাঁকে গানটি নিয়ে কথা বলবেন হৃদয়। এরপর গানটি শোনাবেন অনুষ্ঠানে।