হ্যারির সঙ্গে হ্যারির দেখা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু গান গেয়েই ক্ষান্ত হননি ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য হ্যারি স্টাইলস। অভিনয়ে নাম লিখিয়েছেন ব্রিটিশ এই গায়ক। গত বৃহস্পতিবার লন্ডনে ছিল তাঁর অভিনীত প্রথম ছবি ‘ডানকার্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো। সেই অনুষ্ঠানের লালগালিচায় কিন্তু শুধু একজন হ্যারি হাঁটেননি। আরেকজন হ্যারিও উপস্থিত হয়েছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের রাজপুত্তুর হ্যারি।
দুই হ্যারিই একে অপরকে অভিবাদন জানিয়েছেন। হাত মিলিয়েছেন। আর দুই হ্যারির সাক্ষাতের মজাটা ক্যামেরাবন্দী করতে দেরি করেনি আলোকচিত্রীরা।
‘ডানকার্ক’ মুক্তি পাবে ২১ জুলাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটির পরিচালক ক্রিস্টোফার নোলেন। আন্তর্জাতিক এই ছবিটি একসঙ্গে প্রযোজনা করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নেদারল্যান্ডস।
এন্টারটেইনমেন্ট টুনাইট