১ ডিসেম্বর ব্যান্ড উৎসব

প্রথমবারের মতো দেশীয় ব্যান্ডদল নিয়ে ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘কোকাকোলা-চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৪’ শিরোনামের উৎসব। অনুষ্ঠানে সহেযািগতা করছে সিম্ফনি। কোকাকোলা এবং চ্যানেল আইয়ের যৌথ এ আয়োজনে বাংলাদেশের ১৬টি ব্যান্ডদল অংশ নিচ্ছে। উৎসব চলবে বেলা ১১.০৫ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
২৬ নভেম্বর দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, কোকাকোলা বাংলাদেশের পরিচালক শাদাব আহমেদ খান, সিম্ফনি মোবাইলের পক্ষে এডিসন গ্রুপের ঊর্ধ্বতন পরিচালক রেজউয়ানুল হক, ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু এবং নবীন ব্যান্ডদলগুলোর পক্ষে চিরকুটের সুমি।
প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ ব্যান্ড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, বে অব বেঙ্গল, তিরন্দাজ, চিরকুট, দলছুট, ব্লাক, আর্টসেল, এল আর বি, শূন্য, রেডিও অ্যাকটিভ, পার্থিব ও জলের গান ব্যান্ডদল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অবসকিউরের টিপু, ডিফারেন্ট টাচের মেসবাহ, চিরকুটের সুমি, ব্লাকের টনি, আর্টসেলের লিংকন, আর্কের হাসান, প্রমিথিউসের বিপ্লব, জলের গানের রাহুল, কনক আদিত্য প্রমুখ।
ব্যান্ডফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ এবং পরিচালনা করবেন অনন্যা রুমা। নির্বাহী প্রযোজক শহিদুল আলম সাচ্চু।