১০ নভেম্বর থেকে 'ঢাকা ফোক ফেস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসংগীতের উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট-২০১৬’। আগামী ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে সান ইভেন্টস। বাংলাদেশসহ সাতটি দেশের লোকসংগীতের শতাধিক শিল্পী আন্তর্জাতিক এ উৎসবে যোগ দেবেন। আগামী রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তথ্য জানাবেন আয়োজকেরা।
গতবারের মতো এবারও বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে উৎসব উপভোগ করতে পারবেন যে কেউ। উৎসবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে গান। উৎসবের গণমাধ্যম সমন্বয়কারী প্রতিষ্ঠান মিডিয়াকমের গণমাধ্যম বিভাগের পরিচালক অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন, কোন কোন শিল্পী এ অনুষ্ঠানে যোগ দেবেন তা এই মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না। কিন্তু গতবারের মতো এবারও থাকবে চমক।
অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।