১০ বছরে সাধুসঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বেলা তিনটায় পদ্মহেম ধামের সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে ধামের আখড়া বাড়িতে। আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানসূচিতে থাকছে লালনগীতির আসর, আলোকচিত্র প্রদর্শনী ও দেশি ফল সেবা গ্রহণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এ বছর উদ্যাপন করা হচ্ছে সাধুসঙ্গের দশম বছর।
২০০৫ সালে অনেকটা ঘরোয়াভাবেই শুরু হয়েছিল পদ্মহেম ধামের সাধুসঙ্গ। ইছামতী নদীর তীরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় যে ছোট্ট সাধুসঙ্গ শুরু হয়েছিল, আজ তা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই পরিচিত। আর এরই মধ্যে কেটে গেছে ১০টি বছর।
আগামীকাল সাধুসঙ্গে অতিথি হিসেবে থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, সিরাজদিখানের উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস এবং সুইস বেকারির ম্যানেজিং ডিরেক্টর উলফত কাদের।