১৩ হাজার গান সংগ্রহ করে সিডিতে ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৩ হাজার লোকগান সংগ্রহ করেছে শিল্পকলা একাডেমি। প্রতিষ্ঠানটি ‘লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম’ শিরোনামের কর্মসূচির আওতায় সংগৃহীত গানগুলো সংশ্লিষ্ট অঞ্চলের শিল্পীদের কণ্ঠে ধারণ করে ১ হাজার ৬৪টি সিডিতে ধারণ করেছে। গতকাল সেই সিডিগুলো প্রকাশ করল তারা।
গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনার সাংস্কৃতিক পরিবেশনার পরিবেশনায় আয়োজনটি হয়ে ওঠে আরও বেশি প্রাণবন্ত। এর আগে সকালে ছিল সেমিনার।