১৭ বছর পর লীনু বিল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৭ বছর পর নতুন অ্যালবাম বের হচ্ছে সংগীতশিল্পী লীনু বিল্লাহর। নতুন এই অ্যালবামটির নাম অশ্রুর আড়ালে। অ্যালবামে রয়েছে ১০টি গান। গানগুলোর সুর করেছেন শেখ সাদী খান, আলাউদ্দিন আলী, নাজির মাহমুদ, শায়ন্তনু সালাউদ্দিন ও পিন্টু ভট্টাচার্য। গানের কথা লিখেছেন মো. রফিকুজ্জামান, নুরুজ্জামান শেখ, মনিরুজ্জামান মনির ও তাহেরা হক। নতুন অ্যালবাম প্রসঙ্গে লীনু বিল্লাহ বলেন, ‘নতুন এই অ্যালবামের প্রতিটি গানই মেলোডি ধাঁচের। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’