১৯ বছর পর কানাডা সফরে মাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলস ব্যান্ডের সদস্যরা
মাইলস ব্যান্ডের সদস্যরা

সেই ১৯৯৬ সালে কানাডার টরন্টোতে একবার কনসার্ট করতে গিয়েছিলেন মাইলসের সদস্যরা। দীর্ঘ ১৯ বছর পর আবারও কানাডা সফরে যাচ্ছে মাইলস। আজ রাতেই টরন্টোর উদ্দেশ্যে বিমানে উঠবেন মাইলসের সদস্যরা।

মাইলসের ভোকাল শাফিন আহমেদ আহমেদ বলেন, ‘বহু বছর আগে আমরা একবার মন্ট্রিলে শো করেছিলাম। সে অর্থে মাইলসকে কানাডাবাসী দেখেননি। তাই তাঁদের আগ্রহ, প্রত্যাশা অনেক। আমরাও সেখানকার প্রবাসী বাঙালিদের জন্য ভালো কয়েকটি কনসার্ট করার জন্য তৈরি হয়েই যাচ্ছি। আশা করছি, ভালো শো হবে।’
মাইলস সূত্রে জানা গেছে, ১ আগস্ট টরন্টো, ২ আগস্ট মন্ট্রিল, ৮ আগস্ট অ্যাডমনটন দলটির কনসার্ট অনুষ্ঠিত হবে। ভ্যানকুবারে একটি কনসার্ট হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে করতে পারছে না দলটি। মাইলসের লাইনআপে আছেন, হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, জুয়েল ও তুর্য।
প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে তিনটি কনসার্ট শেষে মাইলস ১৪ আগস্ট ঢাকা ফিরবে।