২০ বছর পর 'মেঘ বালিকা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও বাচিকশিল্পী খালেদ খান ২০ বছর আগে একটি অ্যালবাম তৈরি করেছিলেন। আবৃত্তির অ্যালবাম। নাম মেঘ বালিকা। তাঁর সঙ্গে আরও ছিলেন শ্যামা হাই। অ্যালবামটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। তখন নানা কারণে তা আর প্রকাশ করা হয়নি। ২০ ডিসেম্বর খালেদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করছে অ্যালবামটি। জানা গেছে, আজ ২০ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খুলবেন আলী যাকের। অ্যালবাম থেকে কিছু কবিতা পাঠ করবেন হাসান আরিফ। অনুষ্ঠানে গান করবেন মিতা হক।
খালেদ খানের মেয়ে জয়িতা জানান, খালেদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে আরও কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কবর জিয়ারত, মিলাদ-মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ।